কুমিল্লা লিটেকনিক শিক্ষার্থীদের একযোগে প্রোফাইল পরিবর্তন – প্রতিবাদ অব্যাহত রাখবে কারিগরি ছাত্র আন্দোলন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ মার্চ, ২০২৫ ২৩:৪৭ পি এম
কাজী নাফিস আব্দুল্লাহ :২১মার্চ রাত ১২ঃ০১ মিনিটে সারা বাংলাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে তাদের সোশ্যাল মিডিয়া ফেইসবুকের প্রোফাইল পরিবর্তন করে তাদের দাবি জানানোর প্রক্রিয়া অব্যাহত রাখবে। "কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ" নামক সংগঠন তাদের সামাজিক মাধ্যমের প্রোফাইল ছবি পরিবর্তনের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবিগুলি পৌঁছে দিতে এ কর্মসূচি ঘোষণা করেছে। এটি পলিটেকনিক শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি, যা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে। শিক্ষার্থীরা এই কর্মসূচি চলাকালীন সরকারের প্রতি পলিটেকনিক শিক্ষার্থীরা “অবৈধ ক্রাফটকে সড়ানোর” দাবির পক্ষে সোচ্চার থাকবেন।
*শিক্ষার্থীদের দাবি:*
১. জুনিয়র ইন্সট্রাবীর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে।
২. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে।
৩. ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে।
৪. কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য। সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৫. কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।
৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই প্রতিবাদ কর্মসূচি যতদিন না তাদের দাবি পূর্ণ হবে, ততদিন তারা প্রতিবাদ অব্যাহত রাখবে। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধান চাচ্ছে।
#কারিগরি_ছাত্র_আন্দোলন
#পলিটেকনিক_শিক্ষার্থী_প্রতিবাদ
- কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার
- এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল
- কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
- চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার
- বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
- নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন